চাটখিল ভয়েস

চাটখিলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশের ডাক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিলে গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ৫ই আগস্ট (বুধবার), ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টা ৩০ মিনিটে চাটখিল উপজেলার '১১ দলীয় ঐক্য'-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির স্থান নির্ধারণ করা হয়েছে পাল্লা রোড (মোহাম্মদীয়া হোটেল সংলগ্ন)।উক্ত গণমিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে '১১ দলীয় ঐক্য', চাটখিল উপজেলা শাখা।

চাটখিলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশের ডাক