চাটখিল ভয়েস

বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম
বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজ মঙ্গলবার থেকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়ে গেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আগের দিন ব্রেন্টের দাম সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন এ তেলের দাম পাঁচ শতাংশ কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

দু’দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সাথে যুদ্ধ বন্ধে এবং হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ মেটাতে আলোচনা চলাকালে তিনি নতুন করে ইরানে কোনো হামলা চালানোর নির্দেশ দেবেন না।

তার ওই ঘোষণার পরই তেলের দাম কমে গিয়েছিল।

তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের বক্তব্য নাকচ করে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই।

এরপরই তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে, আর সেই প্রভাবে তেলের দামও বাড়ে।

সূত্র : বিবিসি

বিষয় : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন-ইসরাইল হামলা জ্বালানি তেল তেল

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজ মঙ্গলবার থেকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়ে গেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আগের দিন ব্রেন্টের দাম সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন এ তেলের দাম পাঁচ শতাংশ কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

দু’দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সাথে যুদ্ধ বন্ধে এবং হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধ মেটাতে আলোচনা চলাকালে তিনি নতুন করে ইরানে কোনো হামলা চালানোর নির্দেশ দেবেন না।

তার ওই ঘোষণার পরই তেলের দাম কমে গিয়েছিল।

তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের বক্তব্য নাকচ করে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই।

এরপরই তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে, আর সেই প্রভাবে তেলের দামও বাড়ে।

সূত্র : বিবিসি

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস