চাটখিল ভয়েস

বিভিন্ন সেবার ফি নির্ধারণ ইসির

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বিভিন্ন সেবার ফি নির্ধারণ ইসির
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি নতুন করে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে এনআইডি সংশোধনে ভ্যাটসহ সর্বোচ্চ ৪৬০ টাকা প্রয়োজন হবে। জরুরি ভিত্তিতে হারানো এনআইডির অনুলিপি পেতে সর্বোচ্চ ১ হাজার টাকা প্রয়োজন হবে।

গতকাল বৃহস্পতিবার ইসির বিভিন্ন সেবার ফি নির্ধারণ করে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠি থেকে আরও জানা যায়, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথম আবেদন করলে গুনতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা। দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদনে লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা।

এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।

হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ১০০ টাকা। দ্বিতীয়বার লাগবে ৩০০ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদনে লাগবে ৫০০ টাকা। জরুরিভাবে উত্তোলনে প্রথমবার লাগবে ৩০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৫০০ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদনে লাগবে ১০০০ টাকা। এসব ফি-এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফায়েড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে) সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার ফি/ নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে  ১ লাখ টাকা আর প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সুবিধা নিতে চাইলে যাচাই ফি দিতে হবে ২ টাকা।

বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে ৫ টাকা।

বিষয় : ইসি

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিভিন্ন সেবার ফি নির্ধারণ ইসির

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস