চাটখিল ভয়েস

জামায়াতের ইনসাফ কথা অপকর্মে ভরপুর: এ্যানি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জামায়াতের ইনসাফ কথা অপকর্মে ভরপুর: এ্যানি

জামায়াত ইনসাফের কথা বলে, কল্যাণের কথা বলে; তবে তাদের এ কথাগুলো অপকর্মের ভরপুর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। চাকরি, সামাজিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্র পরিচালনায় অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহাবস্থানে আস্থা রাখে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, তা সবারই জানা। তাই আওয়ামী লীগকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যাতে কেউ আহত হন বা কষ্ট পান।

লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামায়াতের ইনসাফ কথা অপকর্মে ভরপুর: এ্যানি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস