চাটখিল ভয়েস

গাজী সালাউদ্দিন তানভীর

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গাজী সালাউদ্দিন তানভীর
গাজী সালাউদ্দিন তানভীর |ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারো সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সেল থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। এতে সই করেন সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার।

নোটিশে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কিছু সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের এপ্রিলে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল তানভীরকে। তখন জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

পরে চলতি বছরের ১৭ এপ্রিল সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে আগের মতো স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।

বিষয় : এনসিপি জাতীয় নাগরিক পার্টি

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ০১ আগস্ট ২০২৬

গাজী সালাউদ্দিন তানভীর

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস