নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ৮ম শ্রেণির (স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৬’। ফাউন্ডেশনের এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যেই দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ০৭ নভেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর দুই উপজেলা থেকে সর্বমোট ১৮০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনা হবে:
চাটখিল উপজেলা: ৯০ জন ও সোনাইমুড়ী উপজেলা: ৯০ জন
১ম স্থান ৮হাজার, ২য় স্থান ৭ হাজার ও ৩য় স্থান ৬ হাজা টাকা বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে মূল অর্থ পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে বিশেষ সম্মাননা সনদ।
পরীক্ষাটি মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক ও লিখিত প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন :
বাংলা ৩০, ইংরেজি/আরবি ৩০, গণিত ৩০ নম্বর এবং সাধারণ জ্ঞান ১০ নম্বর
শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। আগামী প্রজন্মের মেধা বিকাশে অভিভাবকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন