ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
চাটখিল ভয়েস

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর নয় ম্যানেজিং কমিটির হাতে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর নয় ম্যানেজিং কমিটির হাতে

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে এনটিআরসিএর নিয়োগ সুপারিশ বন্ধ এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে প্রশ্ন করা হয়। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মন্ত্রী বলেন, আজ ফল প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে (এনটিআরসিএর নিয়োগ) কনফারেন্স করা হবে, সেদিন প্রশ্নের উত্তর পাবেন। এরপর তিনি বিষয়টি এড়িয়ে যান।

বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন ধরেননি।

প্রসঙ্গত, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর প্রথম এক দশক সংস্থাটি মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া ও সনদ দেওয়ার কাজ করত। পরে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে সংস্থাটি। এর ফলে, ঘুষ ও অনিয়ম ছাড়াই শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয় এবং এ পর্যন্ত এনটিআরসিএ ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

সূত্র: জাগো নিউজ

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান এনটিআরসিএ

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর নয় ম্যানেজিং কমিটির হাতে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে এনটিআরসিএর নিয়োগ সুপারিশ বন্ধ এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে প্রশ্ন করা হয়। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মন্ত্রী বলেন, আজ ফল প্রকাশ করা হচ্ছে। এ বিষয়ে (এনটিআরসিএর নিয়োগ) কনফারেন্স করা হবে, সেদিন প্রশ্নের উত্তর পাবেন। এরপর তিনি বিষয়টি এড়িয়ে যান।

বিষয়টি নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে একাধিকবার ফোন করা হলেও তিনিও ফোন ধরেননি।

প্রসঙ্গত, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর প্রথম এক দশক সংস্থাটি মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া ও সনদ দেওয়ার কাজ করত। পরে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু করে সংস্থাটি। এর ফলে, ঘুষ ও অনিয়ম ছাড়াই শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয় এবং এ পর্যন্ত এনটিআরসিএ ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।

সূত্র: জাগো নিউজ

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস