চাটখিল ভয়েস

জামেয়া ওসমানিয়ার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জামেয়া ওসমানিয়ার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামেয়া ওসমানিয়ার আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলকে সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় মাদ্রাসায়  প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মাহফিলের সার্বিক আয়োজন, ব্যবস্থাপনা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মাহফিলের সফলতা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিলের সার্বিক সফলতা কামনা এবং আগত মেহমানদের খেদমত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাহফিলের সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


জামেয়া ওসমানিয়ার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

জামেয়া ওসমানিয়ার আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলকে সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় মাদ্রাসায়  প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় বিভিন্ন শ্রেণি-পেশার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মাহফিলের সার্বিক আয়োজন, ব্যবস্থাপনা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।


সভায় মাহফিলের সফলতা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিলের সার্বিক সফলতা কামনা এবং আগত মেহমানদের খেদমত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।


আয়োজকদের পক্ষ থেকে আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাহফিলের সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস