চাটখিল ভয়েস

সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসা চেয়ারম্যান প্রার্থীকে দুর্বৃত্তের গু'লি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসা চেয়ারম্যান প্রার্থীকে দুর্বৃত্তের গু'লি

নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট ও কালো পোশাক পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামের এক চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা করে আসছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে জামাল উদ্দিন বাড়ির পাশের সালাউদ্দিনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাম পা ও রানে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হামলার সাথে জড়িত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয় : অপরাধ সোনাইমুড়ী অপরাধ চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসা চেয়ারম্যান প্রার্থীকে দুর্বৃত্তের গু'লি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে হেলমেট ও কালো পোশাক পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামের এক চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা করে আসছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে জামাল উদ্দিন বাড়ির পাশের সালাউদ্দিনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাম পা ও রানে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হামলার সাথে জড়িত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস