নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের দক্ষিণ ঘাটলাবাগ গ্রামের দৌলা বাড়িতে মাে: হানিফ বাড়ির উঠানে ৩টি গরুর খামার দিয়ে বাড়িতে বসবাসের অযোগ্য করে তুলেছে। এতে বাড়ির লোকজন প্রতিবাদ করায় হানিফ সন্ত্রাসী দিয়ে বাড়ির লোকজনের উপর হামলা চালায় ঐ হামলায় ৫জন আহত হয়। এই ব্যাপারে গত রোববার সকালে থানায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বাড়ি থেকে গরুর খামার সরিয়ে নেওয়ার দাবিতে গত সোমবার বিকেলে ঐ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাড়ির লোকজন।
সংবাদ সম্মেলনে বাড়ির ইসমাইল হোসেন (৬৫), সেলিম চৌধুরী (৬৩), আব্দুল মোতালেব সহ বাড়ির লোকজন জানান, মো: হানিফ বাড়ির উঠানে ৩টি গরুর খামার দিয়ে বাড়ির পরিবেশ দূষণ করে বাড়িতে বসবাস করার অযোগ্য করে তুলেছে। এতে করে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পরিবেশ দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গরুর খামার গুলো বসতবাড়ি থেকে সরিয়ে নেওয়ার জন্য গত বছরের ১১ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নিকট বাড়ির লোকজন অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করার জন্য সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম কে দায়িত্ব দেন। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর নির্বাহী অফিসার দু'পক্ষে কে তার অফিসে ডেকে এনে এক মাসের মধ্যে বসতবাড়ীর ভিতর থেকে খামার গুলো ১মাসের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। সেই নির্দেশ অমান্য করে মো: হানিফ পেশী শক্তির বলে খামার গুলো না সরিয়ে বহাল রেখেছে। এতে করে দিনের পর দিন পরিবেশ দূষণ হয়ে বাড়ির লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং পঁচা দুর্গন্ধে বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাড়ির ৩টি পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে । এই গরুর খামার গুলোকে কেন্দ্র করে বাড়িতে বিরোধ চলমান রয়েছে।
গত শনিবার সকালে বাড়ির লোকজন গরুর খামার দূষণ থেকে বাঁচার জন্য খামারের সামনে বেড়া দিয়েছে। এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় মো: হানিফের আত্মীয় মাসুদ আলমের নেতৃত্বে মাে: হানিফ, মাে: সজিব (২৭) মো: জহির (৪০), নুরুজ্জামান (৬২) মাসুদ আলম (৪২) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন পুলিশ নিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তর্ক বিতর্কের এক পর্যায়ে পুলিশে অপস্থিতিতে বাড়ির লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৫জনকে আহত করে। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে অভিযোগ বাড়ির লোকজন।
বাড়ির লোকজন হামলাকারীদের গ্রেফতার এবং বসতবাড়ি গরুর খামার সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় এমপি সহ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।
এই বিষয়ে খামার মালিক মো: হানিফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি, ব্যস্ত আছেন পরে যোগাযোগ করবেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, খামারের সামনে বেড়া দেওয়ায় খামার মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল যায়। এ-সময়
বেড়া সরানো কে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের কয়েকজন আহত হয়। তখন আমি ঘটনাস্থল গিয়ে দু'পক্ষকে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছি।
আপনার মতামত লিখুন