চাটখিল ভয়েস

চাটখিলে নরমাল ডেলিভারী হসপিটালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে নরমাল ডেলিভারী হসপিটালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

 চাটখিলে নরমাল ডেলিভারী হসপিটালে প্রসবের সময় নবজাতকের পায়ের হাড় ভেঙে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতাল (প্রাঃ)-এর পরিচালক মো: ফারুকসহ দায়িত্বরতদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় সোনাইমুড়ীর পিতাম্বরপুর এলাকার বাসিন্দা মো: ইয়াকুব চৌধুরী তাঁর গর্ভবতী স্ত্রী স্বর্ণা (২০)-কে নরমাল ডেলিভারীর জন্য চাটখিল দক্ষিণ বাজারে অবস্থিত ‘চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতাল (প্রাঃ)’-এ ভর্তি করান। ওই দিনই বিকেলে তাদের একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়। প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তারা নবজাতকসহ প্রসূতিকে নিজ বাড়িতে নিয়ে যান।

ভুক্তভোগী শিশুর পিতা মো: ইয়াকুব চৌধুরী অভিযোগে উল্লেখ করেন, বাড়ি নেওয়ার পর থেকেই নবজাতকটি ক্রমাগত কান্না করতে থাকে এবং কোনোভাবেই তার কান্না থামছিল না। পরবর্তীতে গত ২৫ জুলাই সন্তানকে চাটখিল পল্লার বাজার রোডে অবস্থিত পপুলার হাসপাতালে শিশু চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করার পর চিকিৎসক জানান, নবজাতকটির বাম পায়ের উরুর হাড় ভাঙা রয়েছে।

নবজাতকের পরিবারের অভিযোগ, ডেলিভারীর সময় চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের অসাবধানতা ও অবহেলার কারণেই শিশুটির পা ভেঙে গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে ঘটনার সুরাহা না পেয়ে ভুক্তভোগী পিতা ন্যায়বিচারের আশায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চাটখিলে নরমাল ডেলিভারী হসপিটালে নবজাতকের পা ভাঙার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস