চাটখিল ভয়েস

চাটখিলে সিটিজেনস ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাটখিলে সিটিজেনস ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংক বাংলাদেশ (পিএলসি) চাটখিল উপজেলা শাখার ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রাহক সমাবেশ শনিবার দুপুরে ব্যাংক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস ব্যাংক চাটখিল উপজেলা শাখার  ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম রনির সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম শিকদার। 

গ্রাহক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিন। সমাবেশে সাংবাদিক, ব্যবসায়ী ও গ্রাহকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ  অংশ গ্রহন করেন। 

প্রধান অতিথি রফিকুল ইসলাম শিকদার সভার শুরুতে ইসলামিক শরিয়া ভিত্তিক ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গ্রাহকদের যে সেবা দেওয়া হয়েছে তার বিবরণ তুলে ধরেন। এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

চাটখিল ভয়েস

শনিবার, ০১ আগস্ট ২০২৬

চাটখিলে সিটিজেনস ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সিটিজেনস ব্যাংক বাংলাদেশ (পিএলসি) চাটখিল উপজেলা শাখার ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রাহক সমাবেশ শনিবার দুপুরে ব্যাংক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিটিজেনস ব্যাংক চাটখিল উপজেলা শাখার  ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম রনির সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম শিকদার। 

গ্রাহক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিন। সমাবেশে সাংবাদিক, ব্যবসায়ী ও গ্রাহকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ  অংশ গ্রহন করেন। 

প্রধান অতিথি রফিকুল ইসলাম শিকদার সভার শুরুতে ইসলামিক শরিয়া ভিত্তিক ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গ্রাহকদের যে সেবা দেওয়া হয়েছে তার বিবরণ তুলে ধরেন। এবং সকলের সহযোগিতা কামনা করেন।

চাটখিল ভয়েস

ঠিকানা: চাটখিল-৩৮৭০, নোয়াখালী
মোবাইল: +880
ইমেইল: chatkhilvoice@gmail.com

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত চাটখিল ভয়েস